বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে নিজ ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৩১ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে দানিউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দানিউল ইসলাম আরাজি চৌপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে দানিউল ইসলামের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে নিজ ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

Update Time : ০১:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫