বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের দক্ষিণ সুরমায় ৮১ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৭৩ Time View

সিলেট বিভাগীয় ব্যুরোঃ সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোমিনখলা এলাকার মুছারগাঁও সাকিনস্থ সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে পাথরবোঝাই একটি ট্রাক তল্লাশি করে এর ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকচালক মোহাম্মদ জাকারিয়া ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার খাড়িতা গ্রামের মোহাম্মদ খাজা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা ট্রাকটি টাটা কোম্পানির হলুদ-নীল রঙের বড় খোলা কার্গো ট্রাক। ট্রাকটির ঢাকা মেট্রো নম্বর ২৪-৭৩৬৭। ট্রাকটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

ট্রাকের ভেতরে থাকা প্রায় ১০০ ঘনফুট ভাঙা পাথরের আড়ালে লুকানো ছিল অবৈধ ভারতীয় মালামাল। এসব মালামালের মধ্যে রয়েছে-
১১টি প্লাস্টিকের বস্তায় এক হাজার ২৬ পিস নিভিয়া বডি লোশন (৪০০ মিলিলিটার),

৭০টি কার্টনে ভারতীয় তৈরি ক্লপ-জি ক্রিম (ক্লোবেটাসল প্রোপিওনেট ও জেন্টামাইসিন সালফেট ক্রিম),

১১টি প্লাস্টিকের বস্তায় ৫ লাখ ৫৪ হাজার ৪০০ পিস ডাইক্লোফেনাক সোডিয়াম ও প্যারাসিটামল সমন্বিত ডাইক্লো-এম নামের ভারতীয় ট্যাবলেট,

এবং ১২টি প্লাস্টিকের বস্তায় ২০ হাজার ৩০৪ পিস স্কিনব্রাইট ক্রিম (হাইড্রোকুইনোন, ট্রেটিনইন ও মোমেটাসোন ফিউরোয়েট), প্রতি টিউব ১৫ গ্রাম।
জব্দকৃত সব মালামালের আনুমানিক মোট মূল্য ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১)(খ) ও ২৫ডি ধারায় একটি মামলা (মামলা নম্বর-০১, তারিখ ০১ জানুয়ারি ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটের দক্ষিণ সুরমায় ৮১ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ১

Update Time : ০৪:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬