বাংলাদেশ ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতদিন পানিশূন্য কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: কর্তাদের মুখে ‘জানিনা’!

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১১১ Time View

# কাউনিয়া হাসপাতালে ‘জল-সংকট’: সেবার নামে রোগীদের টর্চার!

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রোগ নিরাময়ের আশায় হাসপাতালে এসে উল্টো পানির জন্য ‘শ্রমিক’ বনে গেছেন রোগীরা। রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সাত দিন ধরে চলছে তীব্র পানি সংকট। এক ফোঁটা পানির জন্য হাহাকার করছেন রোগী ও স্বজনরা। হাসপাতালের ট্যাপগুলো পানিশূন্য হয়ে পড়ায় বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই নিচতলা থেকে বালতি ভরে পানি টেনে আনছেন তারা। এমন অমানবিক চিত্রে হাসপাতালজুড়ে সৃষ্টি হয়েছে চরম মানবিক বিপর্যয়।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে এখন পানির জন্য হাহাকার। পানির অভাবে টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় উৎকট দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে সুস্থ হওয়া তো দূরের কথা, সাধারণ মানুষ আরও নতুন নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। সবচেয়ে করুণ দশা নারী ও বয়স্ক রোগীদের, যারা অসুস্থতা নিয়ে কয়েক তলা সিঁড়ি ভেঙে নিচে গিয়ে পানি সংগ্রহ করতে পারছেন না।

হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান নামে এক রোগীর স্বজন অশ্রুসজল চোখে বলেন, “আমরা কি এখানে সেবা নিতে এসেছি নাকি শাস্তি পেতে? অসুস্থ মানুষকে দিয়ে পানি টানানো হচ্ছে, এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে? গত সাত দিন ধরে এই নরক যন্ত্রণা সইছি আমরা।”

আশ্চর্যের বিষয় হলো, টানা এক সপ্তাহ ধরে এমন ভয়াবহ সংকট চললেও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ছিলেন ‘অন্ধ’। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি অফিস করেছি, কিন্তু বিষয়টি কেউ আমাকে জানায়নি। আপনাদের মাধ্যমেই আজ প্রথম জানলাম।”

জানতে চাইলে রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “আমি বিষয়টি অবগত ছিলাম না। কেন এই দীর্ঘসূত্রিতা, তা তদন্ত করে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতদিন পানিশূন্য কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: কর্তাদের মুখে ‘জানিনা’!

Update Time : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬