
মোহাম্মদ মাহাবুব আলম পঞ্চগড় জেলা প্রতিনিধি । শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে পঞ্চগড়ের করতোয়া সেতু অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে সেতু সংলগ্ন এলাকা সহ পুরো শহরজুড়ে চরম যানজটের সৃষ্টি হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার এবং জুলাইয়ের অগ্রসেনানী শহীদ ওসমান হাদির হত্যার বিচারসহ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।
১১ জানুয়ারি দুপুর দুইটা থেকে করতোয়া সেতু এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সেতু অবরোধের কারণে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবীরা।
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে।
কর্মসূচিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
Reporter Name 























