বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণে দিনাজপুরের বীরগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ।

সভায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। এর আগে ভোটাররা একদিনে একটি নির্বাচনেই ভোট দিয়ে অভ্যস্ত থাকলেও এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করতে হবে। এ কারণে গণভোটে কীভাবে ভোট দিতে হবে- সে বিষয়ে অনেক ভোটারের মধ্যে স্পষ্ট ধারণার অভাব রয়েছে। সভায় একই দিনে দুটি ব্যালটে ভোট প্রদানের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ নির্বাচনি বিষয়ে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধাণগনকে গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে বলেন, এ সময় তিনি বলেন, গণভোটের মূল শক্তি হলো জনগণের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে। তাই কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, গণভোট একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) পবিত্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

Update Time : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬