বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের তিনটি উঠান বৈঠক

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় বিএনপির উদ্যোগে তিনটি উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ৫নং ওয়ার্ডের বৌইরবাড়ী পরেশ ডাক্তার পাড়া, ৯নং ওয়ার্ডের মদাতি সরকার পাড়া এবং ৮নং ওয়ার্ডের কেওটগাঁও গ্রামে। এসব কর্মসূচিতে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও মতবিনিময়কালে মনজুরুল ইসলাম স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও সুখ-দুঃখ মনোযোগ দিয়ে শোনেন।

উঠান বৈঠকে বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে যুক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের তিনটি উঠান বৈঠক

Update Time : ০৫:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬