
বিশেষ প্রতিবেদক সিলেট: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আড়াই কেজি (২.৫ কেজি) গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৩টা ২০ মিনিটে মোগলাবাজার থানার এসআই (নিঃ) মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামি কয়েস আহমদ (৫০)-এর নিজ বসতবাড়ি থেকে ২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১। কয়েস আহমদ (৫০), পিতা- মৃত মাহমদ আলী, মাতা- সৈয়দুন্নেসা
২। ফয়সল আহমদ (৩৬), পিতা- আতাউর রহমান
উভয়ের বাড়ি মির্জাপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মোগলাবাজার থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
Reporter Name 






















