বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)ফরিদপুর -১০।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র‌্যাব-১০ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর ছিলাদরচর সদরদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯৫ (একশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির হলেন,আব্দুল শুক্কুর (৫০)। তিনি মৃত শাহ আলমের ছেলে। তার বাড়ি রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার মসজিদ কলোনী এলাকায়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এবং তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০ আরও জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধন দুর্বল করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব বলে র‌্যাব বিশ্বাস করে।এ বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম সত্যতা নিশ্চিত করে বলেন,এক মাধক কারবারিকে আটক করার হয়েছে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফরিদপুরের ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৬:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬