বাংলাদেশ ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় শীতার্তদের মাঝে KYSDO-এর শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১০৩ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (KYSDO)। তীব্র শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষকে সুরক্ষা দিতে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব মো. সামসুল আলম এবং সদস্য সচিব জনাব সোহেল রানা। তাঁদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এলাকার সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরবঙ্গে শীতের তীব্রতা অনেক বেশি। এই অবস্থায় সমাজের অসহায় মানুষরা চরম কষ্টে দিনাতিপাত করছেন। তাদের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা প্রয়োজন। মানবিক দায়বদ্ধতা থেকেই KYSDO এই উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় শীতার্তদের মাঝে KYSDO-এর শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৭:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬