বাংলাদেশ ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযান: মাদক উদ্ধার ও নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক।

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪৫ Time View

ক্রাইম রিপোর্টার জিসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি জোরদার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িতদের ব্যবহৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

এদিকে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযান: মাদক উদ্ধার ও নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক।

Update Time : ০২:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬