বাংলাদেশ ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে অবৈধ পুকুর খননে জনভোগান্তি কাদায় পিচ্ছিল সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩ Time View

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিলইল গ্রামে প্রভাবশালী মাটি ব্যবসায়ী পলাশের নেতৃত্বে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। এতে করে কিচক–মোসলেমগঞ্জ প্রধান সড়কে কাদামাটি পড়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাটিবাহী ট্রাক্টর থেকে রাস্তায় কাদা পড়ে সড়কটি অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠেছে। ফলে প্রতিদিনই মোটরসাইকেল আরোহী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী পথচারীদের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সরকারি সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। বারবার অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সচেতন মহল অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ, সড়ক পরিষ্কার ও চলাচল উপযোগী করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শিবগঞ্জে অবৈধ পুকুর খননে জনভোগান্তি কাদায় পিচ্ছিল সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

Update Time : ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬