বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৪টা ৩০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১২/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৯টা ৪৫ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৮/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতলা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৯৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

এ নিয়ে মোট আটককৃত ভারতীয় মদের সংখ্যা দাঁড়ায় ১৮০ বোতল, যার সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ আটক

Update Time : ০৭:১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬