
স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকা। সাংবাদিক সরোয়ার জাহান কে প্রশাসন আটক করেছে এ বিষয় টি নিয়ে মোটোফোনে সরোয়ারের স্বজনদের সাথে কথা বলে তার পরিবারের কাছে জানাগেছে- গর্জনীয়া মাঝির কাটার লেদা পুতু তথা আলোচিত শাহীন ডাকাতের অন্যতম সহযোগী শফিউল আলম প্রকাশ লেদা পুতু কে গুলি করে হত্যা করে একেই এলাকার অন্য সন্ত্রাসীরা।
ঠিক সেই সন্ত্রাসী লেদা পুতু হত্যা মামলায় তার স্ত্রী একটি মহলের পরামর্শে তথা ষড়যন্ত্রে রামু থানায় করা মামলায় সাংবাদিক সরোয়ার জাহান কে ৫ নাম্বার আসামী করে ।
প্রশ্ন হল যে- রামু থানা এই বিষয়ে তদন্ত করে কি মামলা রেকর্ড করেছে, একজন সাংবাদিক যেখানে সন্ত্রাসীর গু*লির সামনে যেতে ভয় পায় – সেখানে সাংবাদিক সরোয়ার জাহান কিভাবে এই হত্যায় জড়িত তা এটি একটা ষড়যন্ত্রের ইঙ্গিত মনে হচ্ছে।
বিগত সময়ে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের সবচেয়ে বড় বড় চোরাচালান কারবারীদের বিরুদ্ধে সরকারের ভিবিন্ন এজেন্সি কে সরোয়ার অনেক তথ্য দিয়ে রাষ্ট্রের পক্ষে সহযোগিতা করেছে। আরাকান আর্মির সাথে সরাসরি চোরাচালানে জড়িত শাহীন ডাকাতকে আটকের পিছনে সম্পূর্ণ সহযোগিতা করেছিল সাংবাদিক সরোয়ার জাহান। কিন্তু আজ তার আটক দেখে রীতিমতো অবাক হলাম।
তাকে কক্সবাজার মহুরীপাড়া ৪নং ওয়ার্ড থেকে আটক করেছে বলে জানা যায় । সাংবাদিক সরোয়ার জাহান বিগত সময়ে – C PLAS TV ও প্রতিদিনের কাগজ ও আমাদের কক্সবাজার পত্রিকায় সংবাদ কর্মী হিসেবে কাজ করতেন।
এইদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখলে কি অপরাধ, আমাদের সংবাদ কর্মীরা দেশের উন্নয়ন মূলক কাজ করলে যদি অপরাধ হয়, তাহলে আমরা অপরাধী তাই না, যদি অপরাধী হয়ে না থাকি তাহলে আমরা প্রশাসনের কাছে জানতে চাই সাংবাদিক সরোয়ার জাহানকে কেন গ্রেফতার করা হয়েছে।
Reporter Name 





















