
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার পক্ষ থেকে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পত্রিকা কার্যালয় সংলগ্ন সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে শতাধিক মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক মিজানুর রহমান, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সজীব উদ্দিন ও সদস্য আব্দুল্লা আনন্দ।
এদিন উপজেলার বিভিন্ন এলাকার মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হোটেল শ্রমিক ও হরিজন সম্প্রদায়সহ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীত উপহার বিতরণ করা হয়।
Reporter Name 























