বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের তারাগঞ্জে ছাত্র সমাজের সভাপতি -সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান 

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮ Time View

মো:সোহানুর রহমান,রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। জাতীয় পার্টির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র সমাজ’-এর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারাগঞ্জ থানাপাড়াস্থ জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের হাতে ফুল দিয়ে তারা দলে অন্তর্ভুক্ত হন।

আদর্শিক রাজনীতির টানে যোগদান:

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম নতুন কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “দেশ ও মানুষের সেবায় আদর্শিক ও কল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করতে চাই।”

কেন দল ত্যাগ করলেন—এমন প্রশ্নের জবাবে সদ্য পদত্যাগকারী উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম মোবাইল ফোনে জানান, “জামায়াতে ইসলামীর সততা, নিয়মতান্ত্রিক রাজনীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ। সেই মুগ্ধতা থেকেই আমরা আদর্শিক রাজনীতির অংশ হতে ছাত্র সমাজ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছি।”

দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৫০ জন নেতাকর্মী এদিন জামায়াতে শামিল হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, যুব জামায়াত বিভাগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তারাগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ছাত্র সমাজের এই গণ-যোগদানকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে তৃণমূলের এই দলবদল রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

রংপুরের তারাগঞ্জে ছাত্র সমাজের সভাপতি -সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান 

Update Time : ১১:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬