
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিএসবি কোটচাঁদপুর জোন।
ডিএসবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানাধীন আদর্শপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আমিরুল ইসলাম (৫৯), পিতা- আয়নাল হককে আটক করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ১৭৪ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারনির ২৪(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ-০৫/০২/২৬।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 






















