বাংলাদেশ ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের আগে কাউনিয়ায় চিরুনি অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪৩ Time View

মন্জুরুল আহসান শামীম,স্টাফ রিপোর্টারঃ ভোটের হাওয়া তপ্ত হতেই কাউনিয়ার রাজপথে নেমেছে যৌথ বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি এখন মারমুখী অবস্থানে।

বৃহস্পতিবার বিকেলে খোদ নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পালের নেতৃত্বে টেপামধুপুর ইউনিয়নের রাজিব ও ভায়ারহাটসহ ঝটিকা টহলে প্রকম্পিত হয় পুরো এলাকা। সন্দেহভাজন দেখলেই থামানো হচ্ছে গাড়ি, চলছে তল্লাশি।

অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর সালাউদ্দিনের হুঁশিয়ারি পরিষ্কার শান্তি নষ্টের চেষ্টা করলে ছাড় নেই। তিনি জানান, ভোটের দিন পর্যন্ত এই ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। নির্বাচন ঘিরে যেকোনো নাশকতা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যৌথ কমান্ড।

নিরাপত্তার এই কড়াকড়িতে সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ফিরলেও অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভোটের আগে কাউনিয়ায় চিরুনি অভিযান

Update Time : ০৪:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬