বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার।

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ব্যারেলযুক্ত রিভলবার ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন ২নং জামাল ইউনিয়নের কামারাইল গুটিয়ানী বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের বডিতে ‘CHINA’ লেখা খোদাই করা ছিল।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহের কালীগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার।

Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬