বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় চায়না পিস্তল উদ্ধার।

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভাধীন নতুন বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ চায়না পিস্তল উদ্ধার করেছে কালী গঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাটি তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ চায়না পিস্তল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি বর্তমানে কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের মাঝে অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় চায়না পিস্তল উদ্ধার।

Update Time : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬