বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশা ঘাটে র‌্যাবের অভিযান ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ Time View

স্টাফ রিপোর্টার ভোলা: ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ঘাট এলাকায় বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্প। অদ্য সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৮, বরিশাল এর ভোলা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি র‌্যাব-১১, সিসিপি-০৩, নোয়াখালীর একটি যৌথ আভিযানিক দল অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান (২২), পিতা: মৃত হানিফ হাওলাদার, সাং- চর আইচা, ০২ নং ওয়ার্ড, ইউপি- সায়েস্তাবাদ, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল। ও মোসাঃ কহিনুর বেগম (৪৯), স্বামী: আব্দুল কুদ্দুস মৃধা, সাং- দক্ষিণ রামপুর, ০৩ নং ওয়ার্ড, ০১ নং মাদবখালী ইউপি, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী।

র‌্যাব প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, ইলিশা ফেরিঘাট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে তাদেরকে তল্লাশি চালানো হয়। এসময় একটি ট্রলি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা অভিনব পদ্ধতিতে ট্রলি ব্যাগে গাঁজা বহন করে ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে তারা একটি চক্রের মাধ্যমে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাহিনী। দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কোনো মূল্যে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনসাধারণকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ইলিশা ঘাটে র‌্যাবের অভিযান ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৩:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬