বাংলাদেশ ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাগজে কাজ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ? গণপূর্তে বড় দুর্নীতি চুন্নুর তথ্য ফাঁস?

  • Reporter Name
  • Update Time : ১২:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার: সরকারি অর্থ লুটপাট, ক্ষমতার নগ্ন অপব্যবহার ও ভয়াবহ দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তর-এর নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লালমনিরহাট গণপূর্ত বিভাগের চলতি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর মূলধন খাতের ‘অনাবাসিক ভবন’ কাজ (ডব্লিউ-১ প্যাকেজ) ডিপিপি/আরডিপিপি/এইচওপিই অনুমোদন ছাড়াই বেআইনিভাবে টুকরো টুকরো করে আটটি প্যাকেজে ভাগ করেন। এরপর ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করে নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা খরচ দেখানো হয়।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই বিভাজিত আটটি প্যাকেজের বিপরীতে প্রদত্ত বিলের বিপরীতে বাস্তবে কাজের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। অর্থাৎ কাগজে-কলমে কাজ দেখিয়ে কোটি কোটি টাকা তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডব্লিউ-১ (ডি-১) প্যাকেজ বাস্তবায়নে নিয়োজিত প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়া অন্য আটটি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে এবং কাজ না করেই বিল পরিশোধ করা হয়েছে—যা সরাসরি সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার চরম অপব্যবহার ও সংগঠিত দুর্নীতির শামিল।

এ ঘটনায় সরকারি চাকরি আইনে ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

ঘটনাটি সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাগজে কাজ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ? গণপূর্তে বড় দুর্নীতি চুন্নুর তথ্য ফাঁস?

Update Time : ১২:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬