
বিকাল বার্তা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার পুরাতন পোস্ট অফিসের গলির সোনা মিয়ার কলোনী (হাওরের বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে রুজিনা খাতুন (২৮)-এর ভাড়াকৃত বসতঘর থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। আতিকুর রহমান মুন্না (৪৫), পিতা-সাইদুর রহমান, স্থায়ী ঠিকানা ছাতক, সুনামগঞ্জ; বর্তমানে দক্ষিণ সুরমা, সিলেট. ২। কাবুল মিয়া (৫৫), পিতা-মৃত আব্দুল রহমান লাল মিয়া, সাং-ভারতখলা, দক্ষিণ সুরমা, সিলেট।, ৩। রুজিনা খাতুন (২৮), স্বামী-সালেক মিয়া, সাং-ভার্থখলা (হাওরের বাড়ি), দক্ষিণ সুরমা, সিলেট।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
Reporter Name 























