বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী আটক

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৩ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কোতয়ালী থানাধীন মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় ‘গোল্ডেন লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাসলিমা খাতুন (৪৬) নামের এক নারীকে আটক করা হয়েছে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার ছয়চার এলাকায় বলে জানা গেছে।

র‌্যাবের জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী আটক

Update Time : ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬