বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে আলুর জমিতে যাওয়ার পথে যুবকের উপর সন্ত্রাসী হামলা, লোহার রড ও লাঠির আঘাতে গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯৯ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলায় আলুর জমিতে যাওয়ার পথে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় লোহার রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের সাদুরিয়া গ্রামেরসানাউল্লাহর ছেলে সাইফুল্লাহ (৩০) বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে কালাই থানাধীন পুনট মৌজায় নিজেদের আলুর জমিতে যাওয়ার পথে হামলার শিকার হন।

ভুক্তভোগীর বড় ভাই আসাদুল্লাহ কালাই থানায় দায়ের করা লিখিত এজাহারে উল্লেখ করেন, পুনট মৌজার ‘ঘোঘার গাছতলা’ নামক স্থানে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ডিংরা পাড়া এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ভাইয়ের পথরোধ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে হামলা চালায়।

এজাহারে বলা হয়, হামলাকারীদের একজন লোহার রড দিয়ে সাইফুল্লাহর মাথা লক্ষ্য করে আঘাত করলে তিনি তা এড়াতে গেলে আঘাতটি তার কাঁধে লাগে এবং তিনি আহত হন। পরে আরেকজন লোহার রড দিয়ে আবারও আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার হাতেও গুরুতর জখম হয়। এরপর অন্যরা লাঠি ও কাঠের বাটাম দিয়ে তার বুক, পিঠ, কোমর, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে হামলাকারীরা তার গলায় থাকা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ৬ আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এমনকি এক পর্যায়ে লাইলনের দড়ি দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।

এ সময় সাইফুল্লাহর চিৎকারে আশপাশের জমিতে থাকা লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় পরে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কালাই থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাইয়ে আলুর জমিতে যাওয়ার পথে যুবকের উপর সন্ত্রাসী হামলা, লোহার রড ও লাঠির আঘাতে গুরুতর আহত

Update Time : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬