
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার একটি দল উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার আসর থেকে ২২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— জান খান (৩১), পিতা: বিল্লাল খান; আশিক জমাদার (২৭), পিতা: লিটু জমাদার; মামুন (৩২), পিতা: মৃত রফিক সরদার; রেজাউল বেপারী (৪০), পিতা: জলিল বেপারী, গ্রাম: পুকুরিয়া; সুজন (৩৫), পিতা: মেহের জমাদার, গ্রাম: রাজাপুর, থানা: ভাঙ্গা; হায়দার মোল্লা (৫০), পিতা: নুরুল হক; নিজাম মুন্সি (৩৬), পিতা: রহিম মিয়া এবং মিলন মুন্সি (৪০), পিতা: আতাহার মুন্সি।
ভাঙ্গা থানার এসআই রামপ্রসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে আটক আসামিদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 





















