
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুর ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জননেতা জোনায়েদ সাকি।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব বাবুল মিয়া, Bangladesh Bank-এর সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম এবং Sonali Bank-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রেজাউল করিম।
মাহফিলে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ব্যাংকে কর্মরত সিনিয়র ব্যাংকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বাঞ্ছারামপুর উপজেলার অর্থনৈতিক উন্নয়ন, ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং পিছিয়ে পড়া এ জনপদের সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে ব্যাংকিং খাতের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।
Reporter Name 























