বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল প্রশাসনের সহায়তা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৮৪ Time View

মন্জুরুল আহসান শামীম, স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারগুলোর ৬টি গরু পুড়ে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে গোপিডাঙ্গা এলাকার আলিমুদ্দিন ও তাঁর ছেলেদের গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মশার কয়েল থেকে লাগা আগুন মুহূর্তের মধ্যে পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ৬টি গরু আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও স্থানীয় বালাপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে শুকনা খাবার, ঢেউটিন, কম্বল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল প্রশাসনের সহায়তা

Update Time : ০৭:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬