বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০২:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২৬ Time View

বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা এডিশনের সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযুক্ত ইউপি প্যানেল চেয়ারম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও প্রতিদিনের বাংলাদেশের ভূঞাপুর প্রতিনিধি হিসেবে কর্মরকত রয়েছেন।

গত শুক্রবার ১৩ মার্চ নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ‘বাংলা এডিশন’-এর অনলাইন বিভাগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে। পরবর্তীতে সুবিধাভোগীরা চাল মেপে দেখেন, তা প্রায় সাড়ে ৮ কেজি হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক ব্যক্তি।

প্রতিবেদন সংবাদটি প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) রাশিদুল ইসলাম ফকির ওই সংবাদকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে ভূঞাপুর থানায় সাংবাদিক আতিফ রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে আখ্যা দিয়ে রাশিদুল ইসলাম দিলীপ বলেন, চাল কম দেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাংবাদিক আতিফ রাসেল বলেন, সরেজমিনে গিয়ে ভিজিএফের চাল পাওয়া সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। যার সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন জানিয়েছেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এমনকি তা গ্রহণও করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Update Time : ০২:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬