বাংলাদেশ ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল ও মানবসম্পদ উন্নয়নে কাজ করতে চান ইসহাক সরকার

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৪৩৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসহাক সরকার শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে একটি উন্নয়নমুখী ও কল্যাণরাষ্ট্র গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজকে ঐক্যবদ্ধ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান তিনি।

মোঃ ইসহাক সরকার আরও বলেন, “আমি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে চাই। একটি শিক্ষিত, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী এই প্রার্থী ইতোমধ্যে এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা অর্জন করেছেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়পুর ইউনিয়নে বিভিন্ন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল ও মানবসম্পদ উন্নয়নে কাজ করতে চান ইসহাক সরকার

Update Time : ০৬:০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬