
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা: আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বুধল ইউনিয়নের কৃতি সন্তান ও সমাজসেবক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক।
তিনি একজন শিক্ষানুরাগী ও সাবেক ব্যাংক কর্মকর্তা হিসেবে এলাকায় সুপরিচিত। বর্তমানে তিনি টাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা শফিকুল ইসলাম শফিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, ব্রাহ্মণবাড়িয়া শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী নবীন দল ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বেসরকারি হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জেলা নাগরিক জোটের আহ্বায়ক এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর জেলা আহ্বায়ক হিসেবে সক্রিয় রয়েছেন।
নব্বই দশকের ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করা শফিকুল ইসলাম শফিক অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।
তিনি জানান, “জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই।”
এ উপলক্ষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
Reporter Name 
























