বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইছাপুরা আমিন উদ্দিন ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক বিশেষ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৯ Time View

মোঃ তানভীর ভূইয়া,স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা আমিন উদ্দিন ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক বিশেষ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, ইবতেদায়ী শাখার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মজনু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতবাড়ী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ উবাইদুল ইসলাম (সুমন)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ মজনু খন্দকার, সদস্য মোঃ ইসমাইল মিয়া ও মোঃ সুলতান খন্দকার। এছাড়াও কার্যকরী কমিটির সদস্য মোঃ শাজাহান মেম্বার, মাওলানা নুরুল ইসলাম, মোঃ আলি মিয়া, মোঃ কাদের মিয়া ও মোঃ সোহাগ মিয়া উপস্থিত ছিলেন। যুব কমিটির সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবিরসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, দ্বীনি শিক্ষা মানুষের নৈতিকতা, আদর্শ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিথিরা মাদ্রাসার পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের শিক্ষার মানের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজন করে ইছাপুরা আমিন উদ্দিন ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার যুব কমিটি। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ইছাপুরা আমিন উদ্দিন ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক বিশেষ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬