বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১২৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিজয়নগরের বুধন্তী এলাকায় সংগঠনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি মহল সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মরহুম ফরহাদ হোসেনের বড় ভাই আসরাফুল ইসলাম খান, সংগঠনের প্রধান উপদেষ্টা শিরাজুল ইসলাম সিরু, আব্দুল কাইয়ুম রাষ্টু, মুন্সি আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান, আলমগীর ফকির, বিল্লাল মিয়া, আব্দুল মালেক, আনোয়ার হোসেন, আলী আজম ও মনজিল খানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের সুনাম নষ্ট করতে চাইছে। তারা সকল প্রবাসী ও এলাকার মানুষের প্রতি আহ্বান জানান, এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংগঠনের পাশে থাকার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সংবাদ সম্মেলন

Update Time : ০৭:২৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫