বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়া-পীরগাছায় ৬ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা দিল ইসলামিক রিলিফ

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে

মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর ‘সীড’ প্রকল্পের ছয়জন নারী অধিকারভোগীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুরস্কারপ্রাপ্ত নারীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্ত অদম্য নারীরা ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়। কাউনিয়া উপজেলা থেকে মিনারা আক্তার ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পান।

অন্যদিকে, পীরগাছা উপজেলায় সম্মানিত হন: সকিনা বেগম (সমাজ উন্নয়ন), মোছা: মনজিলা (সফল জননী), নুরুন্নাহার খাতুন (শিক্ষাক্ষেত্রে সাফল্য), মোছা: শেফালি বেগম (অর্থনৈতিক অগ্রগতি) এবং হাসি আক্তার (নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু)।

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হাসি আক্তার বলেন, “পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। কখনো ভাবিনি, আমার লড়াই অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।”

নারীর অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক রিলিফের কর্মকর্তা ও অধিকারভোগীরা এক বর্ণাঢ্য র্যা লিতে অংশ নেন এবং উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।

পরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা, আত্মনির্ভরতা ও নেতৃত্ব বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সীড প্রকল্পের কো-অর্ডিনেটর শাহাজাদা শরীফ বলেন, “রোকেয়া দিবস ২০২৫ এবং ১৬ দিনের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি আরও জোরদার করছি।” জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলোয়ারা বেগম পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নারীর নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানে সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামিক রিলিফের কর্মকর্তাবৃন্দ, অধিকারভোগী নারী এবং স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়া-পীরগাছায় ৬ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা দিল ইসলামিক রিলিফ

Update Time : ১২:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫