বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে রুপা দরবার শরীফের ৭১তম ওরস সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১৪১ Time View

0-4064x3048-0-0-{}-0-12#

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রুপা গ্রামে অবস্থিত শাহ সুফি মমতাজ উদ্দিন আউলিয়া (রহ.)-এর স্মৃতিবিজড়িত রুপা দরবার শরীফে দুই দিনব্যাপী ৭১তম ওরস মোবারক সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত বুধবার (১৪ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শেষ হয়।
দরবার শরীফ সূত্র ও স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিবছরের ন্যায় এবারও ওরস উপলক্ষে জিকির-আজকার, মিলাদ মাহফিল, দোয়া ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকা এবং বিদেশ থেকে আগত বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান অংশগ্রহণ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রুপা দরবার শরীফ স্থানীয়ভাবে একজন পীর ও আধ্যাত্মিক সাধক হিসেবে সম্মানিত শাহ সুফি মমতাজ উদ্দিন আউলিয়া (রহ.)-এর স্মৃতিবিজড়িত মাজার হিসেবে পরিচিত। দরবারটি মূলত পীর-মুরিদী প্রথা ও আধ্যাত্মিক শিক্ষার চর্চাকেন্দ্র হিসেবে পরিচিত এবং স্থানীয় পর্যায়ে ইসলামি সুফি ভাবধারা প্রসারে ভূমিকা রেখে আসছে।
দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর ম. প. শ. তাবরিজ সরকার জানান, তিনি প্রায় ৩৫ বছর ধরে এ দরবারের ওরসসহ আগত ভক্ত ও মুরিদানদের দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এখানে সম্পূর্ণ ধর্মীয় বিধান মেনে ওরস পালিত হয় এবং কোনো ধরনের অশালীনতা পরিলক্ষিত হয় না।
ওরস উপলক্ষে দরবার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই এবারের ওরস সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা আরও জানান, রুপা দরবার শরীফ দীর্ঘদিন ধরে বিজয়নগর অঞ্চলের একটি পরিচিত আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে এবং ওরস উপলক্ষে প্রতি বছরই এখানে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিজয়নগরে রুপা দরবার শরীফের ৭১তম ওরস সম্পন্ন

Update Time : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬