বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৭৯ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয়তাবাদী সাইবার দলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোনায়েম মুন্নাকে সভাপতি এবং জুবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচার, সঠিক তথ্য তুলে ধরা এবং অপপ্রচার মোকাবিলাই এই কমিটির মূল লক্ষ্য। সাইবার জগতে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাঈল আজীজ এক বার্তায় নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ধানের শীষের জয় সাইবারেও নিশ্চিত হোক।”

নবগঠিত কমিটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সাইবার প্ল্যাটফর্মে দলের স্বার্থ সংরক্ষণ, ইতিবাচক তথ্য প্রচার এবং বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিজয়নগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি গঠন

Update Time : ০৮:৩৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬