বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিংয়ের ৫টি ট্রেড ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরে অবস্থিত হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের উদ্যোগে ৫টি ট্রেড ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং মুরাদ মিরু-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম (এনডিসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহসীন, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু-জাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দিপু এবং হেড অব পার্টনারশিপ প্রজেক্টের রুপন কান্তি দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১২১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এই প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ট্রেড ওরিয়েন্টেশন প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিংয়ের ৫টি ট্রেড ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন

Update Time : ০২:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬