বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনমুখী পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে খাঁটিহাতা হাইওয়ে থানায় পিকআপ গাড়ি প্রদান 

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপারের (এসপি) উদ্যোগে ও বিশেষ প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি ডাবল কেবিন পিকআপ ও একটি আধুনিক রেকার সংযোজন করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা, দুর্ঘটনা প্রতিরোধ করা, যানযট নিরসনসহ জনমুখী পুলিশিং নিশ্চিত করা।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে অফিসার ইনচার্জের কাছে  এই ডাবল কেবিন পিকআপ গাড়িটি হস্তান্তর করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

এসময় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই আমিনুজ্জামানসহ অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে খাঁটিহাতা হাইওয়ে থানা কুমিল্লা রিজিয়ন থেকে সিলেট রিজিয়নে যুক্ত হওয়ার সময় অত্র থানায় কোন সচল গাড়ি ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জনমুখী পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে খাঁটিহাতা হাইওয়ে থানায় পিকআপ গাড়ি প্রদান 

Update Time : ১২:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬