
মোঃ নুরুজ্জামান সরকার – চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের চিরিরবন্দরে মাদক বিরোধী অভিযানে ১ মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুনটি ইউনিয়নে পুলিশ মাদক বিরোধী অভিযান চালানো সময় ইয়াবা সেবন করা অবস্থায় ইয়াবা, টাপেন্ডাউল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে মোস্তফা জামানকে (৩২) আটক করে।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই মাদকসেবির স্বীকারোক্তি মোতাবেক ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Reporter Name 






















