
দেবাশীষ মজুমদার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল। পূজা শুরু হতে এখনও কিছু দিন বাকি থাকলেও সংগঠনটি আগাম শুভেচ্ছা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পূজার নবমী তিথিতে প্রসাদ বিতরণ করা হবে এবং পূজা উৎসবকে ঘিরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করবে বিএনপি হিন্দু দল। এ সময় দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল জানায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা মাঠে কাজ করবে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও সংগঠনের সদস্যরা ভূমিকা রাখবেন।
সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট পিকে আবদুর রব বলেন,
“শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি বড় উৎসব। আমরা চাই, সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিক। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল সর্বদা কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, পূজা উপলক্ষে আগাম শুভেচ্ছা জানানো হয়েছে যাতে সবাই উৎসবকে ঘিরে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে পারে
Reporter Name 
























