
দেবাশীষ মজুমদার দিপুঃ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে আজ শনিবার সকাল ১০টায় আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত অবাস্তব প্রস্তাবের সংশোধন চাই” শীর্ষক এ অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ পিকে আব্দুর রব।
নাগরিকত্ব, মৌলিক অধিকার ও গণতন্ত্র নিয়ে বক্তব্য
এ্যাডভোকেট মোঃ পিকে আব্দুর রব বলেন,
সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সমাজতন্ত্র ও শোষণমুক্তি,
গণতন্ত্র ও মানবাধিকার,
ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা,
মৌলিক অধিকার ও স্বাধীনতা,
আইনসভা, নিম্নকক্ষ ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে তিনি বিস্তারিত বক্তব্য রাখেন।
নির্বাচন পর্যবেক্ষণ ও অনিয়মের অভিযোগ
তিনি আরও বলেন,
“আমরা অতীতের তিনটি জাতীয় নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। ভোট চুরি ও ভোট ডাকাতির সাথে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন এবং দলীয় লাঠিয়াল বাহিনী জড়িত ছিলো। শুধুমাত্র ব্যক্তি বদল করে একই পদ্ধতিতে পুনরায় নির্বাচন পরিচালনার প্রস্তুতি চলছে। ডাকসু ও জাকসু নির্বাচনই তার প্রমাণ।”
সংস্কারের প্রস্তাব
সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাব করা হয়—
জেলা প্রশাসককে নির্বাচন প্রক্রিয়া থেকে সরাতে হবে।
জেলা জজকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া উচিত।
সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার (টিএনও)–এর পরিবর্তে একজন সিনিয়র সহকারী জজকে দায়িত্ব দেওয়া হোক।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে. এম. খায়রুল কবীর
সহ-সভাপতি অ্যাডভোকেট দুলাল মিত্র
যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুম আহমেদ
সাংগঠনিক সম্পাদক অসিত চক্রবর্তী
কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন
কার্যকরী সদস্য মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ফজলুল হক, এটিএম আসাদুজ্জামান আসদ
এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
Reporter Name 
























