
স্টাফ রিপোর্টার দেবাশীষ মজুমদার:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নির্দেশনায় ৪৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক চোখে পড়ার মতো বিশাল নির্বাচনি মিছিল।
পুরো ওয়ার্ডজুড়ে অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ। উচ্ছ্বাস, উদ্দীপনা ও ঐক্যের আবহে প্রাণবন্ত এই মিছিল স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে। মিছিলে উপস্থিত ছিলেন —
সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম আজিজ
১ নং যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা
যুগ্ম আহবায়ক রাম সাহা সুমন
৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ৪৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক
৪৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকাশ মোদক বিকাশ
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ
এছাড়াও উপস্থিত ছিলেন ৪৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। মিছিলে বক্তারা বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
৪৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ বলেন,
“আমরা জনগণের দল, জনগণের পাশে আছি। এই মিছিল প্রমাণ করেছে—৪৪ নং ওয়ার্ড বিএনপি মাঠে আছে, থাকবে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শেষ পর্যন্ত অটল থাকবে।”
উল্লেখ্য, মিছিলটি ৪৪ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
Reporter Name 
























