
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ এক মাদকাসক্ত ছেলে, নেশার টাকার জন্য নিজের মাকে মারধর করার অভিযোগে মোঃ খলিল(৩২) নামের এক যুবককে, এলাকাবাসী মাটি খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে রেখে শাস্তি দিয়েছে।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ৮টার দিকে, খলিল তার মা খুদেজা খাতুনের কাছে নেশা কেনার জন্য টাকা চায়, মা টাকা না দেওয়াতে, খলিল তার মাকে ইট দিয়ে পায়ে আঘাত করে পা থেঁতলিয়ে দেয়। মায়ের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মাকে উদ্ধার করে।
পরে এলাকাবাসী মায়ের অনুমতি নিয়ে ছেলেকে মাটিতে পুঁতে রাখে। পরে গন্যমান্য ব্যক্তিবর্গ এসে উদ্ধার করে। পুলিশকে খবর দেয়। পরে এসে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে।
ভুক্তভোগী মা বলেন, ‘তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 
























